মাদারীপুরে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০০

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার গাজীরচর গ্রাম থেকে সোমবার রাবেয়া (৮) নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাবেয়াকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখা হয়েছে বলে দাবি পরিবারের। নিহত রাবেয়া কেন্দুয়া ইউনিয়নের গাজীরচর গ্রামের বাবুল মিয়ার মেয়ে এবং কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

রাবেয়ার মামী মুকলী বেগম বলেন, মায়ের সঙ্গে বাড়িতে থাকতো রাবেয়া। ঘরের সামনে একটি কলই ক্ষেতে ছেই তুলতে গেলে ক্ষেতের মালিক ওকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে বলে দাবি করেন তিনি।

পুলিশ রাবেয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মাদারীপুর মডেল থানায় একটি মামলা হয়েছে।