শিবগঞ্জে গত বুধবার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকায় পদ্মা নদীতে ভেসে ওঠে ডেজি বেগম নামে এক নারীর মরদেহ। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করলে স্বজনরা মরদেহ নিয়ে যায়। তিনি শিবগঞ্জ উপজেলার দশ রশিয়া গ্রামের হারুনের স্ত্রী। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, বৃহস্পতিবার উদ্ধার অভিযান চালালেও তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা দশ রশিয়া যাবার সময় পদ্মর ট্যাকে সামনে তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। তাত্ক্ষণিক উদ্ধার করা হয়েছিল চার জনের মরদেহ। জীবিত উদ্ধার করা হয় ৩৯ যাত্রীকে। এখনো নিখোঁজ চার জন।
