কাতারে প্রথমবারের মতো আইনসভার (শুরা কাউন্সিল) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার। উপসাগরীয় মুসলিম এই দেশে নির্বাচনে অংশগ্রহণ করছেন নারী প্রার্থীরাও। তবে তাদের এ সংখ্যা বেশ কম। ফলে নারীদের প্রভাবিত করে এমন ইস্যুতে তাদের ভূমিকা সীমিত থাকবে বলে মনে করা হচ্ছে।
নতুন অনুমোদিত আইন অনুযায়ী, ৪৫ সদস্যের শুরা কাউন্সিলের ৩০ সদস্য নির্বাচিত হবেন। আইনসভার এই ৩০ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ২৮৪ জন। তাদের মধ্যে নারী প্রার্থী ২৮ জন। বাকি ১৫ আসনে জনপ্রতিনিধি নিয়োগ করবেন কাতারের আমির নিজে। মনোনীত ও নির্বাচিত সদস্যদের অধিকার ও দায়িত্ব একই থাকবে। তারা সরকারের সাধারণ নীতি ও বাজেট অনুমোদন করবেন। এ ছাড়া নির্বাহী কর্তৃপক্ষের ওপর তাদের নিয়ন্ত্রণ থাকবে। -এএফপি
