করোনা ভাইরাস মোকাবিলায় আফ্রিকার প্রায় অর্ধেকের মতো দেশে জনসংখ্যার মাত্র দুই শতাংশ বা তারও কম মানুষকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।
এ মহাদেশের ৫৪টি দেশের অর্ধেক ৩০ সেপ্টেম্বর বৈশ্বিক লক্ষ্য অর্জনে তাদের দেশের কমপক্ষে ১০ শতাংশ মানুষকে টিকা প্রদান করে। বিশ্বের স্বাস্থ্যসংক্রান্ত সর্বোচ্চ নীতিনির্ধারণী এ সংস্থার বিশ্ব স্বাস্থ্য সংস্থা মে মাসে এই লক্ষ্যমাত্রা বেঁধে দেয়।
আফ্রিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা সমন্বয়কারীর দায়িত্ব পালনকারী রিচার্ড মিহিগো বলেন, ‘সর্বশেষ উপাত্তে ন্যূনতম অর্জন পরিলক্ষিত হলেও এ মহাদেশের দেশগুলো চলতি বছরের শেষ নাগাদ তাদের জনগোষ্ঠীর ৪০ শতাংশকে দুই ডোজ টিকা দেওয়ার ডব্লিউএইচওর লক্ষ্যমাত্রায় পৌঁছাতে এখনো অনেক দূরে রয়েছে।
মিহিগো বলেন, টিকার চালান বৃদ্ধি করা হলেও ধীরগতির সরবরাহ পরিকল্পনা হচ্ছে আফ্রিকার পেছনে পড়ে থাকার এখন প্রধান বাধা। সেপ্টেম্বরে মোট ২ কোটি ৩০ লাখ টিকা আফ্রিকায় পৌঁছেছে। টিকার এ সংখ্যা জুনে আসা টিকার সংখ্যার চেয়ে ১০ গুণ বেশি।
ডব্লিউএইচও জানায়, আফ্রিকার অর্ধেক দেশে মাত্র দুই শতাংশ বা তার কম জনগোষ্ঠী কোভিড-১৯ ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে, আফ্রিকার তুলনামূলকভাবে কম জনসংখ্যার দেশগুলো ১০ শতাংশের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে।
ইত্তেফাক/এএইচপি
