সপ্তম শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৯:০৪

গণিত

মোহাম্মদ মুরাদ হোসেন সরকার

সিনিয়র শিক্ষক, গণিত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। তোমাদের জন্যে আজ প্রথম অধ্যায় বর্গমূল থেকে সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান দেওয়া হলো।

 

প্রশ্ন: জান্নাত ৩০০ টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে দেখল ১১ টি চারা গাছ উদ্বৃত্ত রয়েছে।

ক) উদ্বৃত্ত চারা গাছের সংখ্যা মৌলিক না যৌগিক?    ২

খ)  চারা গাছের সংখ্যার সাথে কোন সংখ্যাটি গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে।                        ৪

গ)  প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় কর।  ৪

উত্তর:

ক) উদ্বৃত্ত চারা গাছের সংখ্যা ১১

আমরা জানি, ১ এর চেয়ে বড় যে সব সংখ্যার ১ ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলো মৌলিক সংখ্যা। 

যেহেতু, ১১ সংখ্যাটির ১ ও ১১ ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই,

১১ মৌলিক সংখ্যা।

খ) চারা গাছের সংখ্যা ৩০০ টি।

এখন,

 

৩০০ = (২ ´ ২)  ´৩ ´ (৫ ´ ৫)

 

এখানে, উত্পাদক ৩ জোড়বিহীন। ৩ যদি জোড়ায় থাকত তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হত।

সংখ্যাটির সাথে ৩ গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে।

গ) জান্নাত ৩০০ টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে দেখল ১১ টি চারা গাছ উদ্বৃত্ত রয়েছে।

বর্গাকারে লাগানো গাছের সংখ্যা (৩০০ - ১১) টি

     = ২৮৯ টি

অতএব, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে ২৮৯ এর বর্গমূল।

 

এখন,

প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে ১৭ টি।