আনন্দবাজার তো কত কিছুই বলে, তাতে কী যায় আসে। ওরা তো বাংলা সিনেমা নিয়ে কখনো ভালো কথা বলে না। তারা সবসময় বলিউড, হলিউডের কে, কোথায় গোসল করলো, কার কী হলো, না হলো এগুলো নিয়ে মেতে থাকে। যে যোগ্য তার কাজ কেউ কেড়ে নিতে পারে না। যারা মেধাবী তারা সবসময় সব জায়গায় কাজ করবে, এগিয়ে থাকবে। আমাদের এপার আসায় বা জয়াদের ওপার যাওয়ায় দুই দেশের শিল্পীদের চাপ বাড়ছে, বেকারত্ব বাড়ছে বলার কোনো যুক্তি নেই।
দুই বাংলার শিল্পী বদল প্রসঙ্গে কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত
