রংপুরে ১০ দফা দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২১:৩৬

স্টাফ রিপোর্টার, রংপুর

হরিজন জনগোষ্ঠীর নাম বাংলাদেশ গেজেটে যুক্তকরণ, সরকারি প্রতিষ্ঠানে প্রকৃত হরিজনদের সরকার ঘোষিত শতকরা ৮০ ভাগ কোটা কার্যকরসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হরিজন সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ রংপুর টাউন হলে সমাবেশ করে। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর টাউন হল চত্বর থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবারও টাউন হল চত্বরে ফিরে আসে। হরিজন অধিকার আদায় সংগঠনের সভাপতি সুরেশ বাশফোরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারী নেত্রী ইরা হক, মৌসুমি সরকার রীতা, হরিজন নেতা লিটন বাশফোর প্রমুখ।