ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
গত ২৬-২৮ মার্চ হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দ্রুত সংস্কারসহ সব স্থগিত ট্রেনের যাত্রাবিরতি আগামী ৯ অক্টোবরের মধ্যে নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ। শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ ব্রাহ্মণবাড়িয়ার সংগঠক সাংবাদিক অ্যাডভোকেট আবদুন নূরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি প্রমুখ।
