সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে শুক্রবার রাতে হত্যা মামলার পাঁচ আসামিসহ ১১ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও সদর থানা পুলিশ। জেলার দিয়ারধানগড়া ও সয়াগোবিন্দ মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত হত্যা মামলার আসামিরা হলো রাব্বি হোসেন, লিটন শেখ, নকিব খান, রাজু সেখ ও তাইজুল সেখ। শনিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে সরকারি কাজে বাধা দেওয়ায় সিরাজগঞ্জ সদর থানার পুলিশ আরো ছয় জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে সদর থানার ওসি (অপারেশন) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এরা হলো ইসমাইল হোসেন, আসলাম সেখ, আরিফ সেখ, গোলজার, সবুজ ও আসলাম।
