‘মৌলভীবাজারে বিনিয়োগকারী বাড়লে অর্থনীতির চাকা বেগবান হবে’

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২১:৩৯

মৌলভীবাজার প্রতিনিধি

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব  মো. সিরাজুল ইসলাম বলেছেন, পর্যটন ও শিল্প সম্ভাবনাময়ী মৌলভীবাজার  জেলায় বিনিয়োগকারী যত বাড়বে দেশে অর্থনীতির চাকা তত বেশি বেগবান হবে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা বিনিয়োগ ও ব্যবসায় সহায়তা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ দেশে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগের বিকাশে কাজ করে যাচ্ছে। এজন্য সরকার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করছে। চা, লেবু, আনারস, কাঁঠাল, রাবার, আগর, নাগা মরিচসহ এসব শিল্পকে বেগমান করতে পারলে এ অঞ্চলে নতুন নতুন শিল্পকারখানার সৃষ্টি হবে এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পরিচালক (উপসচিব) বিডা সিলেট জুলিয়া জেসমিন মিলি, উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) বিডা সিলেট সমীর বিশ্বাস, পৌর মেয়র  মো. ফজলুর রহমান প্রমুখ।