দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা
দুমকিতে শুক্রবার দিবাগত রাত দেড়টায় এক কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো ঝালকাঠির কৃতিপাশা গ্রামের দুলাল চন্দ্রের ছেলে বিপ্র বল ও পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের সুধীরচন্দ্র হালদারের ছেলে মানিক হালদার।
গোপন খবরের ভিত্তিতে সহকারী পরিদর্শক উত্তম কুমার ভাট সঙ্গীয় ফোর্সসহ দুমকি উপজেলার নির্মাণাধীন লেবুখালী পায়রা ব্রিজের টুলবক্সের দক্ষিণ পাশে চেকপোস্ট বসায়। এ সময় ঐ গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামিদের পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।
