ফটো ক্যাপসন

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২১:৪৩

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে নতুন নিয়োগকৃত ১১৬ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারের (এমটিও) ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী

০০০

ইউনিয়ন ব্যাংক লিমিটেড ও সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল ওয়ারলেস) মধ্যে ইউটিলিটি বিল পেমেন্ট সলিউশনস অ্যান্ড মোবাইল এয়ারটাইম রিচার্জ সেবার চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের এমডি এ বি এম মোকাম্মেল হক চৌধুরী, এএমডি মো. হাবিবুর রহমান, ডিএমডি হাসান ইকবাল, সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল ওয়ারলেস) গ্রুপ অ্যাডভাইজার আহমেদ কামাল খান চৌধুরী এবং প্রধান নির্বাহী রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন

০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম নর্থ জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরি‘আহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার গতকাল অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর ড. মোহাম্মদ সালেহ জহুর এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা

০০০

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধান কার্যালয়ে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান, এমডি মো. আবুল হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন গাজী, আইসিবির সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন