আলজাজিরা
রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। শনিবার এক ঘোষণায় তিনি বলেন, আগামী বছরের জাতীয় নির্বাচনে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তিনি বলেন, বর্তমান মেয়াদ শেষ হলেই তিনি আর রাজনীতি করবেন না।
দুতের্তে হঠাত্ কেন এমন ঘোষণা দিলেন, তা স্পষ্ট করে না বললেও অনেকে বলছেন, তার মেয়ে দুতের্তে ক্যাপিরোকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী করার মানসিকতা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না দুতের্তে, কিন্তু ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে দাঁড়ানোর সুযোগ তার ছিল। সেই অনুযায়ী, ফিলিপাইনের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথাও ছিল তার; কিন্তু শনিবার নিজ দল পিডিপি-লাবান পার্টির এক সমাবেশে দুতের্তে বলেন, ‘আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তাতে আমি আপ্লুত; কিন্তু আমার মনে হচ্ছে, যদি আমি ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করি, তাহলে সেটি ফিলিপাইনের জনগণের আবেগে আঘাত করার মতো একটা ব্যাপার হবে।’
