আমিরাতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, চার জন নিহত

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২১:৪৯

আরব আমিরাতের একটি অ্যাম্বুলেন্স বিমান বিধ্বস্ত হয়ে চার জন নিহত হয়েছে। শনিবার বিমানটি দায়িত্ব পালনের সময় ঐ দুর্ঘটনা ঘটে। আবুধাবির পুলিশের পক্ষ থেকে ঐ দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। খবর খালিজ টাইমসের

দুর্ঘটনায় নিহতদের মধ্যে এক জন চিকিত্সক, এক জন নার্স এবং বাকি দুই জন বিমানের পাইলট। আবুধাবি পুলিশের অফিশিয়াল এক টুইট বার্তায় চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়েছে, প্রশিক্ষক পাইলট খামিস সায়িদ আল হলি, লে. পাইলট নাসের মোহাম্মদ আল রশিদ, বেসামরিক চিকিত্সক ডা. শহীদ ফারুক গোলাম এবং জোয়েল কিয়ি সাকারা মিনতো নামের এক নার্স নিহত হয়েছেন। ঐ টুইট বার্তায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে।