ঘিওরে নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২২:০৪

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় রাগরস মানিকগঞ্জ ও ইকোটেক স্টুডিও ফেসবুক পেজ কর্তৃক আয়োজিত নজরুল জন্মজয়ন্তী ১৪২৮-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকালে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। রাগরস মানিকগঞ্জ-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সেতার শিল্পী পণ্ডিত অজিত সিংহ। বিশেষ অতিথি ছিলেন বাচিক শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সামসুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ঘিওর শ্রুতি সংগীত বিদ্যানিকেতনের সংগীত গুরু আব্দুর রাজ্জাক মিয়া। উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রতিবছর রাগরস মানিকগঞ্জ অনুষ্ঠানের আয়োজন করে থাকে।