সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চার ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ব্যবসায়ী ও শিক্ষক পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪ লাখ টাকা, মোবাইল সেট ও স্বর্ণালংকারসহ মোট ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তবে ডাকাতরা কাউকে মারধর করেনি। এ ঘটনায় গতকাল শনিবার বিকালে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যবসায়ী মো. কামাল জানান, ডাকাতির ঘটনায় তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে অবহিত করলে পুলিশ এসে তদন্ত করে যায়। এ ঘটনায় গতকাল ঐ তদন্ত কেন্দ্রে অভিযোগ করা হয়েছে। তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ কে এম ইকবাল হোসেন জানান, পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
