সরগমের ২৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে আলোচনাসভা

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২২:০৪

ইত্তেফাক রিপোর্ট

করোনার কারণে দীর্ঘ বিরতির পর দেশের একমাত্র সংগীতবিষয়ক পত্রিকা মাসিক ‘সরগম’-এর ২৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আলোচনাসভা, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাজী রওনাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন গীতিকার কে জি মোস্তফা, সংগীত বিশেষজ্ঞ মুত্তালিব বিশ্বাস, গীতিকার শহিদুল্লাহ ফরায়জী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, রূপু খান, দিলীপ গুহ ঠাকুরতা, করিম হাসান খানসহ বিশিষ্টজনেরা। সংক্ষিপ্ত আলোচনা পর্বের পরই জন্মদিনের কেক কাটা হয়। এবং তারপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও আলো তোমার আলো পরিবেশনের মধ্যদিয়ে সংগীত পর্ব শুরু হয়।