ধলেশ্বরী থেকে অবৈধভাবে মাটি কাটায় জেল-জরিমানা

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২২:০৫

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের ঘিওরে পুরাতন ধলেশ্বরী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা এবং অন্য দুই জনকে এক মাসের জেলসহ ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে উপজেলার কুস্তা শ্মশান ঘাট এলাকায় ধলেশ্বরী নদীর চর থেকে তাদের আটক করে এ রায় দেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াদিয়া শাবাব।