সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২২:০৫

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামি গ্রেফতার হয়েছে। র্যাব-১১ এর একটি দল শুক্রবার রাতে সিদ্ধিগঞ্জের সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আমিনুল ইসলাম ও  মো. ইদ্রিস মিয়াকে গ্রেফতার করে। গতকাল দুপুরে আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে মিডিয়া কর্মকর্তা ও উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য জানান। তিনি জানান,  গ্রেফতারকৃত আসামিরা কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানাধীন বড় সাতপাড় এলাকার বাসিন্দা।