মৃত্যুবার্ষিকী

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৪

ড. এস এইচ কে ইউসুফজাই

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও পুরকৌশল বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. এস এইচ কে ইউসুফজাই-এর দশম মৃত্যুবার্ষিকী আজ ১২ ফেব্রুয়ারি। তিনি বাংলাদেশ পরিকল্পনা কমিশনে প্রায় এক যুগ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং দুই বছর (১৯৮৭-১৯৮৮) সুইডেন-নরওয়ে-আইসল্যান্ড ও ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘ, ঢাকা-বাংলাদেশের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সম্পাদিত বিশিষ্ট লোক বিজ্ঞানী ড. আশরাফ সিদ্দিকী ও জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীসহ অন্যান্য বরেণ্য লেখক এবং প্রকৌশলীদের স্মৃতিচারণমূলক লেখার সমন্বয়ে এক তথ্যসমৃদ্ধ ড. এস এইচ কে ইউসুফজাই স্মারক সংকলন সম্প্রতি প্রকাশের দিন গুনছে।

মরহুম আলতাফ হোসেন                                   

আজ মঙ্গলবার  মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সাবেক সদস্য, মাগুরা পৌর সভার মেয়র , বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ  হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসুচির আয়োজন করা হয়েছে। কর্মসুচির মধ্যে রয়েছে  মাগুরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় মরহুমের কবর জিয়ারত এবং সকাল ১১টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।