আমার পিতা মোবাশ্বের আলীর মৃত্যুর পর একক সন্তান হিসাবে আমি কুমিল্লা ভূমি অফিসের মাধ্যমে কাগজপত্র দিয়ে ২০১১-১২ সালে মামলা খারিজ করে নামজারি করি এবং ২০২০ সাল পর্যন্ত যথাযথভাবে ভূমি কর দিয়েছি। এখন ভূমি অফিস বলছে, ঐ নামজারি খারিজের সময় ডিএস-এ আমার নাম তোলা হয়েছে। কিন্তু আরএস-এর নাম্বার নেই—তাই তারা ভূমি কর এ বছর থেকে নেবে না। বারবার করোনার মধ্যে গিয়ে ব্যর্থ হয়েছি ভূমি কর দিতে। অথচ পৌর কর ঠিকমতো দিয়েছি। বিষয়টির সমাধান হোক। এ ব্যাপারে কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে যথাযথ পদক্ষেপ নিতে অনুরোধ করছি।
প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী
পশ্চিম বাগিচাগাঁও, কুমিল্লা
