কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের প্র্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ভেড়ামারা সংবাদদাতা ডাক্তার আলহাজ্ব এ কে এম কাওছার হোসেন (৭৫) আর নেই। শনিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে৬ টায় ভেড়ামারায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি---রাজিউন)। তিনি বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (৩ অক্টোবর) সকাল ১০ টায় ভেড়ামারা কলেজ মাঠে মরহুমের জানাযা শেষে ফারাকপুর গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
ইত্তেফাক/এসএ
