অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি না দেওয়ার আহ্বান রাশিয়ার

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০০:১২

অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি ফের আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে, ওয়াশিংটনের এ সংক্রান্ত উদ্যোগ আন্তর্জাতিক পারমাণবিক নিরস্ত্রীকরণ কর্মসূচির প্রতি মারাত্মক হুমকি। গত শুক্রবার এ নিয়ে কথা বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, অকাস জোটের কাঠামোর ভেতরে থেকে অস্ট্রেলিয়া পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির প্রযুক্তি পাবে। এটি আন্তর্জাতিক পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির জন্য মারাত্মক চ্যালেঞ্জ। গত মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া ত্রিপক্ষীয় একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। —পার্স টুডে