লিবিয়ায় ৪ হাজার অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার থেকে শুরু করা এক অভিযানে এদের আটক করা হয়। যদিও কর্মকর্তারা শুক্রবার এই সংখ্যা ৫০০ বলে জানিয়েছিলেন। কর্মকর্তারা জানান, অবৈধ অভিবাসী ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। তবে কোনো মাদক পাচারকারী আটক হয়েছে কি না, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। আটককৃতদের মধ্যে শত শত নারী ও শিশু রয়েছে। শুক্রবার গারগারেশ শহরে অভিযান চালানো হয়। এই শহরটি অভিবাসী অধ্যুষিত বলে বিবেচনা করা হয়। আটককৃতরা কোন দেশের সেই বিষয়ে কিছু জানানো হয়নি। —আলজাজিরা
