আব্দুল খালেক খান
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের পিতা প্রাক্তন সহকারী শিক্ষা অফিসার, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. আব্দুল খালেক খানের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি নিজ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ, মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি সানকীভাঙ্গা হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন। তার ছেলে ডা. শামসুজ্জামান খান শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, দ্বিতীয় সন্তান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান খান বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর মাটিকাটায় বড় সন্তানের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গ্রামের বাড়ি ত্রিশালের সানকীভাঙ্গা গ্রামেও দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হবে।
