চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৪১

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১২:০০

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনায় নতুন কওে ৪১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৩ দশমিক ০৭ শতাংশ। জেলায় করোনামুক্ত হয়েছেন ২৩ জন।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়েছে, গতকাল শনিবার চট্টগ্রামের ১ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ৪১ জনের মধ্যে শহরের বাসিন্দা ২০ জন ও পাঁচ উপজেলার ২১ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ১ হাজার ৮২৫ জন।

গতকাল করোনায় শহরের ২ জন ও গ্রামের ১ জন মারা গেছেন। মৃতের সংখ্যা এখন ১ হাজার ৩০৪ জন। এতে শহরের বাসিন্দা ৭২০ জন ও গ্রামের ৫৮৪ জন। করোনায় আক্রান্তদের মধ্যে আরোগ্যলাভ করেন নতুন ২৩ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৮৬ হাজার ৮৫৬ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ৫৮৬ জন এবং ঘরে থেকে চিকিৎসায় সুস্থ হয়েছেন ৭৬ হাজার ২৭০ জন।

ইত্তেফাক/এমআর