নোয়াখালীতে হাতুড়ি বাহিনীর শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৬:৫২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুর হাট পৌর এলাকার হাতুড়ী বাহিনীর প্রধান ও শীর্ষ সন্ত্রাসী  শাহাদাত হোসেন সজলকে(২৯) গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।  রবিবার (৩ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে নোয়াখালী পৌরসভার  লক্ষ্মীনারায়ণপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 

জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এসপি জানান, জেলা ডিবির ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে  শাহাদাত হোসেন সজলকে গ্রেফতার করে।  সজল বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোশারফ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ১২টি, ডিজিটাল নিরাপত্তা আইনে ১ টি ও দণ্ডবিধি আইনে ১টিসহ ১৪টি মামলা রয়েছে।  

ইত্তেফাক/এনই