বরগুনা (উত্তর) প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলায় বেশ কিছুদিন ধরে খাবারের খোঁজে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে একটি হনুমান। বেতাগী পৌরসভার কাউন্সিলর জিয়াউর রহমান জুয়েল জানান, গত ২২ সেপ্টেম্বর হঠাত্ বাজারে দেখা যায় হনুমানটি। পৌর মেয়র আলহাজ এ বি এম গোলাম কবির বলেন, স্থানীয়রা যাতে হনুমানটির কোনো ক্ষতি করতে না পারে সেজন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহূদ সালেহীন বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বনবিভাগের বেতাগী বিটের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা সুভাষ চন্দ্র রায় বলেন, হনুমানটি একেক সময়ে একেক স্থানে চলে যায়। একে ধরার মতো কোনো উপায় আমাদের জানা নেই।
