বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪২

ইত্তেফাক রিপোর্ট

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত সচিব প্রণয় কান্তি বিশ্বাস। তিনি এর আগে বিআইডব্লিউটিসি’র পরিচালক প্রশাসন পদে দায়িত্ব পালন করেছেন। বিআইডব্লিউটিসির সভাকক্ষে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী নতুন চেয়ারম্যানকে ফুল নিয়ে অভিনন্দন জানান। সংস্থাটির জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।