লাকসামে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২১:২১

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

লাকসামে রবিবার সকালে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নোয়াখালী-ঢাকা রেলপথের লাকসাম শহরের ধামৈচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তার পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লাকসাম রেলওয়ে থানার ওসি খন্দকার জসিম উদ্দিন জানান, সকালে রেললাইন দিয়ে ঐ ব্যক্তি স্থানীয় দৌলতগঞ্জ বাজারের দিকে আসছিল। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর উপকূল ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় আঘাত পেয়ে রেললাইনের পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিসত্ক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানায় নিয়ে আসে। তবে এখন পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।