চাটমোহরে অবৈধ জালে মাছ নিধন

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২১:২২

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে বানার বাঁধ ও সোঁতিজাল দিয়ে বিল ও নদী দখল করে মাছ নিধন করা হচ্ছে। এতে বিল ও নদীর দখল করে ছোটো-বড় মাছের সঙ্গে কাঁকড়া, শামুক, ঝিনুক ও কীটপতঙ্গ নিধন করা হচ্ছে। এতে চাটমোহরসহ চলনবিলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসী জানায়, হানি্য়াল কাটা নদীর বিভিন্ন স্থানে, নটাবাড়িয়ার কিনু সরকারের জোলা ও নিমাইচড়ার গুমানী নদীতে সোঁতিজাল স্থাপন করে মাছ নিধন করা হচ্ছে। এতে সাধারণ মত্স্যজীবী ও কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, আমরা সোঁতিজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম জানান, ইতিপূর্বে সোঁতিজাল অপসারণ করা হয়েছে। আবারও অবৈধ সোঁতিজাল অপসারণ করা হবে।