ইবির ধর্মতত্ত্ব অনুষদে ভর্তির আবেদন শুরু ৭ অক্টোবর

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২১:২২

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৭ অক্টোবর। সেদিন রাত ১২ টা ১ মিনিট থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান দৈনিক ইত্তেফাককে বলেন, ডি ইউনিটের অধীনে আসন সংখ্যা ২৪০টি। ভর্তিচ্ছু আবেদনকারীকে অবশ্যই ২০১৯ অথবা ২০২০ সালের উচ্চমাধ্যমিক/সমমান এবং ২০১৭ অথবা ২০১৮ সালের মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তির আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।