ইত্তেফাক রিপোর্ট
আগের কার্যদিবসের মতো গতকাল রবিবারও উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন এবং বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৫৬.০৪ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৮৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩১.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫৯৩.৯৭ পয়েন্টে এবং ২ হাজার ৭৪১.৭১ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ২ হাজার ৪৩৯ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৩ কোটি ৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৫০২ কোটি ৩০ লাখ টাকার।
ডিএসইতে গতকাল ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১০৯টির বা ২৮.৯৯ শতাংশের, শেয়ারদর কমেছে ২১৬টির বা ৫৭.৪৫ শতাংশের এবং ৫১টির বা ১৩.৫৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭০.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫৪৭.৭৩ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টির দর বেড়েছে, কমেছে ১৭০টির আর ২৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
