ছেলেকে বাঁচাতে শুটিং স্থগিত!

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২১:২৭

 

মাদক পার্টি থেকে আটক হওয়া বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর গ্রেপ্তার দেখিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বিস্তারিত কোনো তথ্য না জানালেও ভারতীয় গণমাধ্যমগুলো এমনটাই দাবি করেছে। জানা গেছে, বিপদের সময় ছেলের পাশে থাকতে এবং ছেলে মুক্ত করতে এরইমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন শাহরুখ খান। ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে দেশের বাইরে যাওয়ার কথা থাকলেও সেটা স্থগিত করেছেন তিনি। ছেলের পক্ষে আইনি লড়াই চালাতে মুম্বাইয়ের অন্যতম প্রভাবশালী আইনজীবী সতীশ মানশিন্ডেকে নিয়োগ দিয়েছেন শাহরুখ।

এদিকে এনসিবি জানিয়েছে, আরিয়ান খানের মোবাইল জব্দ করা হয়েছে। এছাড়া তার হোয়াটসঅ্যাপ পর্যবেক্ষণ করে দেখা গেছে, তিনি নিয়মিত মাদক ক্রয় করতেন এবং মাদক গ্রহণ করতেন। বড় কোনো মাদক চক্রের সঙ্গে আরিয়ানের যোগসূত্র আছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।