সব বাধা-বিপত্তি ঝেড়ে ফেলে বাংলাদেশ ফুটবল দল যে ঘুরে দাঁড়াতে চাচ্ছে, সেটি স্পষ্ট হয়েছে জামাল ভূঁইয়াদের জয়ে। গত ১ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ শুরুটা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয় দিয়ে। এই চ্যাম্পিয়নশিপে ২০০৩ সালে একবার ট্রফি জিতেছিল বাংলাদেশ ফুটবল দল। তারপর থেকে ক্রমশ বেড়েছে দূরত্ব। ২০০৯ সালের প্রতিযোগিতায় সর্বশেষ সেমি-ফাইনাল খেলে বাংলাদেশ। তবে পরের চার আসরেই গ্রুপ পর্ব থেকে চরম হতাশায় বিদায় নেওয়ার বিষাদ সঙ্গী হয়েছে দলটির। আজ ৪ অক্টোবর ভারতের মুখোমুখি হতে যাচ্ছে জামাল-সুফিলরা। এত দিনের দৈন্যদশা কাটিয়ে অবশ্যই বাংলাদেশ দলকে আক্রমণভাগ আরো শক্তিশালী করে ভারতের বিপক্ষে মাঠে নামবে। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের হাত ধরে আরো একটিবার ঘুরে দাঁড়াক জামাল ভূঁইয়ারা—সেই প্রত্যাশায়।
রিয়াদ হোসেন
শিক্ষার্থী, সরকারি বিএল কলেজ, খুলনা
