চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচন
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচনে মঞ্জু-হাসান-দেবু পরিষদ পূর্ণ প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে। প্রফেসর ড. নিছারউদ্দিন আহমেদ মঞ্জু ১ হাজার ১০৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাসান মুরাদ। তিনি ভোট পেয়েছেন ৯২০। এদের প্রতিদ্বন্দ্বী অন্য প্যানেলে লড়াই করতে নেমে নাসির-মামুনুল পরিষদের সবাই হেরেছেন। জাতীয় দলের সাবেক ফুটবলার নাসিরউদ্দিন চৌধুরী সভাপতি পদে লড়াই করে ৪৪৯ ভোট পেয়ে হেরে গেছেন। আর সাধারণ সম্পাদক পদে আবাহনীর ফুটবলার মামুনুল ইসলাম ৬৩৩ ভোট পেয়ে হেরেছেন। কোষাধ্যক্ষ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেবাশীষ বড়ুয়া দেবু। এছাড়া সিনিয়র সহসভাপতি আবু সরোয়ার চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ আলী, তুষার কান্তি বড়ুয়া, নাজিমউদ্দীন শাহ নেওয়াজ উদ্দিন চৌধুরী শামীম, অতিরিক্ত সাধারণ সম্পাদক কিশোর দত্ত মানু, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন নাজু, শরীফ টুটুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান, সহ-সাংগঠনিক সম্পাদক হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক অঞ্জন চক্রবর্তী, প্রচার সম্পাদক সোহেল হোসেন, ক্রীড়া সম্পাদক হায়দার কবির প্রিন্স, আপ্যায়ন সম্পাদক একরাম আফসার, পাঠাগার সম্পাদক আনিসুর রহমান মিরাজ, সাংস্কৃতিক সম্পাদক জিয়াউদ্দিন ভূঁইয়া। সদস্যরা হলেন : ইব্রাহিম, মোদাচ্ছের বিল্লাহ, আব্দুর রব মমিন, চেনামং রাখাইন, সুলতান মাহমুদ খান শাহীন, ইকবাল, জমির উদ্দিন, মুজিবুল আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম মিন্টু, মহসিন মঞ্জু, মহসিন আলী বাদশা, জাফর ইকবাল, নীহার রঞ্জন দাশ, রাশেদ, ইয়াকুব হোসেন ইতু নির্বাচিত হন।
