খেলোয়াড়রা টিকা না নেওয়ায় খেপেছেন ক্লপ

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২১:৪১

  স্পোর্টস ডেস্ক

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর  রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়ার লিগে খেলা সাত ক্লাবের অর্ধেকেরও বেশি খেলোয়াড় করোনার টিকা নিয়েছেন। আর বাকি ১৩ ক্লাবের টিকা নেওয়ার সংখ্যা ৫০ ভাগেরও নিচে। সংশয়ের জের ধরে অনেকেই টিকা নিতে অনিচ্ছুক। আবার অনেকেই টিকা নেওয়ার প্রয়োজন মনে করছেন না। এই তালিকায় আছেন ইংল্যান্ড জাতীয় দলের পাঁচ ফুটবলার।

মানুষ টিকা নিতে অনাগ্রহ দেখানোয় বেশ ক্ষেপেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। কারো মতে, টিকা নিতে জোর করা অনেকটা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার মতো। কিন্তু ক্লপের ভাবনাটা ভিন্ন। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি কেন এটি স্বাধীনতার সীমাবদ্ধতা। যদি সেটা হয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে না দেওয়াও স্বাধীনতার সীমাবদ্ধতা। আমি টিকা নিয়েছি কারণ নিজেকে নিয়ে চিন্তিত ছিলাম, তবে তার চেয়েও বেশি চিন্তিত আমার চারপাশের প্রত্যেককে নিয়ে।’