নবাবগঞ্জে কিশোর-কিশোরী ক্লাবপ্রধানদের মধ্যে সাংস্কৃতিক উপকরণ বিতরণ

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২১:৫১

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় উপজেলা মহিলা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা কর্মকর্তার অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল। এ সময় উপজেলার বিভিন্ন ক্লাবপ্রধানদের মধ্যে সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। এর আগে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কার্যালয়ের আয়োজনে ইউপি চেয়ারম্যান ও সচিবদের সঙ্গে এনজিও সংস্থা ইনভেস্টমেন্ট কম্পোনেট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) ২য় পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।