সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মসজিদ ও ঈদগাহের জন্য ক্রয়কৃত জমি দখলের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি পেশ করেছে এলাকাবাসী। গতকাল রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জামপুরের তিন শতাধিক মুসল্লি মানববন্ধন ও বিক্ষোভ করেন।
পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন। এর আগে গত শনিবার বিকালে জামপুরের মীরেরবাগ এলাকায় মুসল্লিরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান, এ বিষয়ে স্মারকলিপি নেওয়া হয়েছে। দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
