১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ১ অক্টোবর, এক অনলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল। ইউল্যাব ট্রাস্টি বোর্ডের সদস্য, কাজী নাবিল আহমেদ এমপি অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ওপর নির্মিত নতুন প্রামাণ্যচিত্র প্রচার করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান স্বাগত বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জাভেদ প্যাটেল ইউল্যাবের ১৭ বছরের যাত্রায় অভূতপূর্ব সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের গভীর সম্পর্ক রয়েছে। শিক্ষাব্যবস্থা, অর্থনীতি এবং সামাজিক উন্নয়নে যুক্তরাজ্য ও বাংলাদেশ যৌথভাবে কাজ করছে বলেও তিনি জানান। প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করতে এদিন বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট চালু করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি
