বরিশালে এক নারীর সঙ্গে প্রতারণা মামলার আসামি পাবনায় গ্রেফতার

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২১:৫৬

 বরিশাল অফিস

বরিশালে এক নারীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ এবং প্রতারণার মাধ্যমে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাত্ মামলার আসামি মো. রূপচাঁদ সরদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে পাবনার আমিনপুর থানার কাপাসকান্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিমানবন্দর থানা পুলিশ। প্রতারণার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএমপির উপ-কমিশনার (উত্তর) মো. জাকির হোসেন মজুমদার।