বরিশাল অফিস
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত এক তলাবিশিষ্ট ক্লাসরুম ভবন ও গাড়ির গ্যারেজ উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ফলক উন্মোচন এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে এই ভবন দুটি উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, প্রভোস্ট, পরিচালক, নির্বাহী প্রকৌশলী, দপ্তরপ্রধান, শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোশিয়েশন, গ্রেড ১১-১৬ ও ১৭-২০ কল্যাণ পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ প্রকৌশল শাখার কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার তত্ত্বাবধায়নে ভবন দুটি নির্মাণে মোট ৯১ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মুরশীদ আবেদীন। উদ্বোধন শেষে উপাচার্য বলেন, ক্লাসরুম ভবন নির্মাণ করায় শিক্ষার্থীদের কিছুটা হলেও ক্লাসরুমের সংকট দূর হবে।
