রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবক নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। রবিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, তেজগাঁও রেলস্টেশনের ৩০০ গজ দক্ষিণে রেললাইন অতিক্রম করার সময় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। তার নাম-পরিচয় শনাক্ত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হচ্ছে। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও গেঞ্জি। ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে। মরদেহ এখনো পুলিশ হেফাজতে রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হবে বলেও জানান এসআই শাহজাহান।
ইত্তেফাক/এএএম
