প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য সমাপ্ত তার নিউ ইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষ্যে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান এবং বিভিন্ন উচ্চ পর্যায়ের ইভেন্টে অংশগ্রহণ শেষে ১ অক্টোবর দেশে ফিরে আসেন।
