বরিশাল অফিস
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন রোগীর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে চিকিত্সাধীন অবস্থায় আট জন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন ছিল ৪০ জন রোগী। এদিকে মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবে সবশেষ নমুনা পরীক্ষার রিপোর্টে ৮ দশমিক ৪ ভাগ করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত শনিবার করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন ছিল ৪২ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিত্সায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন চার জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ১০ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় আট জন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন ছিল ৪০ জন রোগী। এর আগে গত শনিবার করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় তিন জন এবং শুক্রবার মৃত্যু হয়েছে দুই জনের।
