বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি

নতুন সদস্য হতে ইচ্ছুকদের ২৫ অক্টোবরের মধ্যে আবেদনের অনুরোধ

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২৩:৪৬

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির নতুন সদস্য হতে ইচ্ছুক সাংবাদিকদের ২৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

গত শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, নির্ধারিত তারিখের পর আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া ও সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন আবেদীন। —প্রেস বিজ্ঞপ্তি