ক্ষেপনাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইরানের

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩১

ক্ষেপনাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকিতে ক্ষেপনাস্ত্র কর্মসূচি বন্ধ হবে না। গতকাল সোমবার দেশটিতে ইসলামি অভ্যুত্থানের ৪০তম বার্ষিকীতে এক অনুষ্ঠানে হাসান রুহানি এ কথা বলেন। গতকাল যুক্তরাষ্ট্রবিরোধী ব্যাপক বিক্ষোভও হয়। মার্কিন পতাকা পোড়ানো হয়। বিক্ষোভে সৈন্য, শিক্ষক, ছাত্র, ধর্মগুরু, নারী ও শিশুরা অংশ নেন। তারা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ছবি নিয়ে বিক্ষোভ করেন। খামেনি ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইসলামি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন। এদিকে ইরানের সেনাবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপ-প্রধান ইয়াদোল্লাহ জাভানি হুঁশিয়ারি দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র ইসলামি প্রজাতন্ত্রে হামলা চালায় তাহলে ইরান ইসরাইলি দুটি শহরকে মাটিতে মিশিয়ে দেবে। -রয়টার্স