ই-কমার্সের বিজ্ঞাপনে সতর্কবার্তা অন্তর্ভুক্তির নির্দেশ

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২৩:৪৯

অনলাইনে কেনাকাটার বিজ্ঞাপনে বাধ্যতামূলকভাবে সতর্কবার্তা প্রচারের নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

গতকাল রবিবার এক সরকারি তথ্যবিবরণীতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ‘অনলাইন কেনাকাটায় প্রতারণা হতে সাবধান থাকুন-বাণিজ্য মন্ত্রণালয়’ শীর্ষক সতর্কীকরণ বিজ্ঞপ্তি ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অনলাইন কেনাকাটার বিজ্ঞাপনের শেষে অন্তর্ভুক্ত করতে হবে। এর আগে গত সপ্তাহে বাধ্যতামূলকভাবে অনলাইন বিজ্ঞাপনে সতর্কবার্তা প্রচারের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। সেই চিঠিতে এই সতর্কবার্তাটি সব গণমাধ্যমে অনলাইন কেনাকাটার বিজ্ঞাপনের শেষে প্রচারের জন্য বলা হয়।