ফ্রান্সে ১৯৫০ এর দশক থেকে রোমান ক্যাথলিক চার্চে ঘটে যাওয়া বহু যৌন নির্যাতনের ঘটনার তদন্তের জন্য গঠিত এক নিরপেক্ষ কমিশনের প্রধান বলেছেন, সে সময় হাজার হাজার শিশু নির্যাতনকারী তত্পর ছিল। জ্যঁ মার্ক সোভ ফরাসি বার্তা সংস্থাকে জানিয়েছেন, ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার ২০০ শিশু নির্যাতনকারী পাদ্রি এবং অন্যান্য যাজকদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছেন তারা। তিনি বলছেন, এটি হচ্ছে ন্যূনতম অনুমান। মোট এক লাখ ১৫ হাজার পাদ্রি ও অন্য গির্জা কর্মকর্তার ব্যাপারে তদন্ত চালানো হয়। রিপোর্টটি তৈরি হয়েছে চার্চ, আদালত এবং পুলিশের দলিলপত্রের আর্কাইভে পাওয়া তথ্য এবং যৌন নির্যাতনের শিকারদের সাক্ষাত্কারের ওপর ভিত্তি করে। শিগগিরই এই তদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেশ করা হবে। রিপোর্টটি হবে আড়াই হাজার পৃষ্ঠার। -বিবিসি
