ময়মনসিংহ মেডিক্যালে করোনায় আরও ৮ জনের মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১১:৪৯

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৪ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু

তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১২ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৩২ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১৩৮ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে ৯০১ জন মারা গেছেন।

ইত্তেফাক/কেকে